বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কালিগঞ্জে শান্তি সমাবেশ করেছে কালিগঞ্জ উপজেলা যুবলীগ।

বুধবার (৩১ মে) বিকালে যুবলীগের আয়োজনে কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে থেকে মিছিল বের করা হয়। পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখা।

সমাবেশে কালিগঞ্জ যুবলীগের আহ্বায়ক নাজমুল আহসান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি এ,কে,এম ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ৭নং তারালি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক কালিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমসহ উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বলেন, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ও ‘বিএনপি-জামায়াতের মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সারা দেশে শান্তি সমাবেশ করেছে যুবলীগ।

শান্তি সমাবেশে আরও বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন। তত দিনে জনগণের জন্য কাজ করেন। কিন্তু জনগণের অধিকার অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান, তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন। পালিয়ে যাবে বিএনপি, কারণ তারা বাংলাদেশের মানুষকে ধারণ করে না। তাদের সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই। আজ নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না। যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে। যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যেকোনও চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরে দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এ দেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন