শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

দেশের প্রতিটি উপজেলার ন্যায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সভাপতি দিপক কুমার পাল, সাধারণ সম্পাদক নিরোধ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সুকুমার দাস বাচ্চু, অর্থ সম্পাদক ভরত চন্দ্র সরকার, সহ দপ্তর সম্পাদক অরুন কুমার চক্রবর্তী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, (০১) তৃতীয় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। (০২) পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে। (০৩) শিক্ষা মন্ত্রণালয়ের প্রণিত চাকরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। (০৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। (০৫) সকল এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার এমপিও ভুক্তি স্কুল, কলেজ, মাদ্রাসার সকল তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ, সাংবাদিক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ