শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মুক্ত করো ভয়,দুরূহ কাজে নিজেরি দিয়ে কঠিন পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. বাহারুল আলম।

কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সুকুমার দাশ বাচ্চু ও সদস্য সচিব আশিক মেহেদীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিখঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি শরিফুল্লাহ কায়সার সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাড: প্রসেনজিৎ দত্ত, কালিগঞ্জ ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাসার, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল,বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন, সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক রাশেদ হোসেন, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের প্রভাষক সামসুল হুদা খোকন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক প্রমুখ।

সম্মেলন শেষে কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলনের আগামী দুই বছরের জন্য বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীনকে সভাপতি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: হাবিব ফেরদৌস শিমুলকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি শরিফুল্লাহ কায়সার সুমন।

 

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন