রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিল্লু কিংস

কালিগঞ্জ উপজেলার গণপতি সমাজকল্যাণ মিতালী যুব সংঘের উদ্যোগে ও বিজিপি একতা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় গণপতি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় জিল্লু কিংস বনাম সিরাজুল কিংস অংশগ্রহন করে।

খেলার কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যায়ে টাইব্রেকারে জিল্লু কিংস ১-০ গোলে সিরাজুল কিংসকে পরাজিত করে।

গণপতি সমাজকল্যাণ মিতালী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক রিপনুজ্জামান রিপনের সভাপতিত্বে উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।

মোস্তাকিম আল সাহাবা প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহিনুর রহমান শাহিন, মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আলাউদ্দিন সোহেল, ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গফ্ফার, জাতীয় শ্রমিক লীগের মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মিয়ারাজ আলী, সাবেক সেনা সদস্য শেখ আব্দুল্লাহ, সাংবাদিক ইমরান আলী, সমাজসেবক আইতুল্যাহ লাভলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

খেলাটি পরিচালনা করেন ইছানুর রহমান।

খেলাটি দেখতে ফুটবল মাঠে বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের আগমন ঘটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়