শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ থানাকে ঘুষ ও দালাল মুক্ত করার লক্ষ্যে সচেষ্ট আছি- ওসি দেলোয়ার হুসেন

কালিগঞ্জ থানাকে ঘুষ ও দালাল মুক্ত করার লক্ষ্যে আমি এখনও সচেষ্ট আছি।

আমি চাই পুলিশ জনগনের সত্যিকারের বন্ধু হয়ে কাজ করুক। কাওকে উপকার করতে না পারলেও যেনো আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ না হয় সে ভাবেই চলতে চাই।
কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্চ মো. দেলোয়ার হুসেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য এসব কথা বলেন।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে থানা গোল চত্তরে থানা এলাকার আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য গোলাম ফারুক ও মোদাচ্ছের হোসেন জান্টু, সাবেক কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক। সদস্য জি এম ছামছুর রহমান, মনিরুজ্জামান মহাসীন, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, সাংবাদিক শাওন আহম্মেদ সোহাগ, শেখ আতিকুর রহমান, গাজী মিজানুর রহমান, কনিকা রানী সরকার, মোঃ হাবিবুল্যাহ, মহিবুল্যাহ, মোহাসীন আলী প্রমুখ।

এসময় থানার অফিসার ইনচার্জ আরও বলেন-আমার উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ মেনে জনগনের কল্যাণে কিছু করতে হবে। নির্যাতিত ও ক্ষতিগ্রস্থদের চিহিৃত করে তাদের জন্যে অবদান রাখতে হবে। কেননা আমাদের সকলকে একদিন বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সেইদিনের জবাবদিহীতা এখান থেকে অর্জন করতে হবে। আমি এক টাকা ঘুষ খাইনা এবং কাওকে ঘুষ খাইতে সহায়তাও করিনা, এই কারণেই আমার প্রতি অনেকেই অখুশি হন। তবুও আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহীতা নিয়ে চাকুরী জীবনের বাকী সময় অতিবাহিত করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড