শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন (বিপিএম বার)। সোমবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় সাতক্ষীরার কালিগঞ্জ থানা পরিদর্শন করেন।

এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার ও সালাম প্রদর্শন করেন।

কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা।

গার্ড অফ অনার ও সালাম গ্রহণ করার পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহায়মিনুর রশিদ, খুলনা ডিসি অফিসের সিনিয়র এএসপি সৌমিত্র, সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মাদ দেলোয়ার হুসেন প্রমুখ।

রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সকলকে আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানা হবে সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

তিনি থানা ক্যাম্পাসের মধ্যে একটি লিচু গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি থানার সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড