শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ র‌্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক দুই

সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল।

থানা সূত্রে জানা গেছে, র‌্যাব-৬ এর উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের মরহুম মাজেদ আলী গাজীর ছেলে মনিরুল ইসলামকে (৪৬) আটক করেন। পরে তাকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলাউদ্দীন আলী (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের শাহজাহান আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় দেবনাথের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলাউদ্দীন আলীকে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় গৃথক দুইটি মামলা হয়েছে। তাদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ