বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ সীমান্তে নারী-শিশু পাচার ঠেকাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান, মাদক এবং নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সকল ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্তে নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে এই পতাকা বৈঠক আয়োজন করা হয় বলে জানিয়েছে বিজিবি।

পতাকা বৈঠকে ১১ সদস্যবিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন বিজিবি-১৭ নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। ভারতের পক্ষে ১৫ সদস্যবিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন হাসনাবাদ ১১৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার ত্রিপাঠী।

পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তসীমান্ত সমস্যাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর