শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি জগলুল হায়দার

করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে অনেকে মৃত্যুবরণও করছেন।

এই ক্রান্তিকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার’র পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজিব।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা তথা চিকিৎসা সেবার মান উন্নয়নে এবং শ্বাসকষ্ট রোগীদের সংকট দূরীকরণের জন্য ও রোগীদের কে যাতে আর অক্সিজেনে অভাবে দুর্ঘটনা না ঘটে সেজন্য সংসদ সদস্য এর সার্বিক সহযোগিতা ও ব্যাবস্থাপনায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন নকিপুর জায়েন্ট একাডেমির চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এমপিপুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিব।

তিনি বলেন, ‘সরকারের একার ওপর ছেড়ে না দিয়ে সবাই এগিয়ে আসলে এই মহামারি মোকাবিলার কাজ করা সহজ হবে। তাই উপজেলা ব্যাপি অক্সিজেন সংকটে থাকা মানুষের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমার আব্বু এমপি জগলুল হায়দার সহ আমরা করোনা আক্রান্ত রোগীরদের পাশে থাকতে চাই। সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন বিত্তশালীরা এভাবে এগিয়ে আসলে যে কোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা সহজ হবে।’

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, ‘আমাদের এই হাসপাতালে করোনাকালিন দুঃসময়ের কয়েক লক্ষ টাকা মুল্যের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহোযোগিতা করায় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয়ের কাছে হাসপাতাল কতৃপক্ষ চির ঋণী হয়ে থাকবে।’
এই সংকটময় মুহূর্তে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় তিনি এমপি মহোদয়কে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওয়ান আহমেদ শোহাগ, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন