শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রধান শিক্ষক ও দপ্তরি অবরুদ্ধ

কালিগঞ্জে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে প্রধান শিক্ষক ও দপ্তরীকে স্কুলে অবরুদ্ধ রাখে শতশত অভিভাবক ও স্থানীয় জনতা।

পরিস্থিতি উত্তপ্তাবস্থায় উভয়কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার স্বরাব্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিছিল করেছে বিক্ষুব্ধরা।
সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার স্বরাব্দীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওছাফুর রহমান ও একই বিদ্যালয়ের দপ্তরী সাইফুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার একাধীক অভিযোগ উঠে। এসকল অভিযোগের প্রেক্ষিতে রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা অপুসহ কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও অভিযোগ কারীদের নিয়ে শালিষ মধ্যস্থতার চেষ্টা চলছিল। বিপত্তী ঘটে অভিযুক্ত প্রধান শিক্ষকের নির্দোষী সেজে অনড় থাকায়। এখবর বিদ্যালয়ের অফিসক্ষের বাহিরে গেলেই ফুঁসে উঠে স্থানীয় জনতা ও অভিভাবকবৃন্দ। উত্তপ্ত পরিস্থিতির খবরে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমসহ সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশগন।

সময় যতো গড়াতে থাকে ততো পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। একপর্যায়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবুকে অবহিত করেন ইউপি চেয়ারম্যান। বেলা ২ টার দিকে থানার উপ পরিদর্শক মিলন কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশভ্যানে থানায় আসে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল