বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

ফজর আলী গাজী নামে এক নরপশু লম্পট শশুরের বিরুদ্ধে নিজের পুত্রবধূ থানায় এসে ধর্ষণের অভিযোগ করেছে। কালীগঞ্জ থানায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ২টার সময় এই অভিযোগ দায়ের করে। ধর্ষক শশুর ফজর আলী গাজী( ৫০) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।

থানায় অভিযোগ এর সূত্র এবং ভুক্তভোগী গৃহবধূ তার শাশুড়ি, স্বামী এবং ভাসুর ফারুকসহ একাধিক ব্যক্তি থানায় সাংবাদিকদের জানায় শশুর ফজর আলী এবং স্বামী অর্থাৎ তার পুত্র জাহিদ হোসেন মিলে দক্ষিণ শ্রীপুর বাজারে মিষ্টির দোকান পরিচালনা করে আসছিল। বাড়িতে শাশুড়ি না থাকার সুযোগে আমার স্বামীকে দোকানে রেখে বাড়িতে এসে মুখ বেঁধে জোরপূর্বক ৪/৫দিন ধর্ষণ করে। বিষয়টি আমি আমার স্বামী, শাশুড়ি এবং ভাসুরকে জানাই।

পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে গত (২৭ডিসেম্বর) সোমবার রাত আনুমানিক ৮টার সময় শাশুড়ী সহ পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে উল্টো শশুর আমাদেরকে মারপিট করে। এর আগেও তার মেজ পুত্র বধুকে ধর্ষণের ঘটনায় তারা বাড়ি ছেড়ে চলে গেছে। উক্ত ঘটনায় ওই সময় আমরা ৯৯৯ এ ফোন করলে থানা হতে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে যেয়ে আমাদেরকে থানায় অভিযোগ দিতে বলেন। আজ আমরা থানায় এসে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী শাশুড়ি সহ পরিবারের লোকজনের মুখে ঘটনা শুনে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন