বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিছু অজানা ব্যবহার জিমেইলের

প্রতিষ্ঠান হোক কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদানে জিমেইল ব্যবহার করে থাকেন। তবে অনেক ধরনের ফিচার রয়েছে সার্চ ইঞ্জিন গুগলের এই সাইটটিতে। শুধু প্রোডাক্টিভিটি ফিচারগুলো ব্যবহার হলেও জিমেইলের অসংখ্য অসাধারণ ফিচার রয়েছে যা অনেকেই জানেন না।

চলুন জেনে নেওয়া যাক জিমেইলের কিছু অজানা ফিচার। যা আপনি কাজে লাগাতে পারেন বিভিন্ন ক্ষেত্রে-

সেন্ট ইমেইল আনসেন্ড করা
জিমেইলে ইমেইল সেন্ড করার পর আনসেন্ড করার ফিচার রয়েছে। ইমেইল সেন্ড হওয়ার ৫, ১০, ২০ ও ৩০ সেকেন্ড পর পর্যন্ত ইমেইল আনসেন্ড করা যাবে। এই ফিচারটি সেট করতে-
> প্রথমে জিমেইলের সেটিংসে প্রবেশ করুন।
> General ট্যাব সিলেক্ট করুন।
> Undo send একটি অপশন দেখতে পাবেন।
> এর পাশে থাকা ৫, ১০, ২০ ও ৩০ সেকেন্ড থেকে যেটি সিলেক্ট করবেন ইমেইল পাঠানোর তত সেকেন্ডের মধ্যে ইমেইল আনসেন্ড করা যাবে।
> পরেরবার থেকে ইমেইল পাঠানোর পর সিলেক্টেড সময় পর্যন্ত সেন্ট করা মেসেজ আনসেন্ট করা যাবে স্ক্রিনে “Undo” অপশনে ক্লিক করে।

জিমেইল এড-অনস
জিমেইলে থার্ড পার্টি এড-অন ব্যবহারের সুবিধা রয়েছে। এসব এড-অন ব্যবহার করে জিমেইলের কার্যকরিতা বৃদ্ধি ও নতুন ফিচার এড করা যায়।
> জিমেইলের সেটিংসে গিয়ে Add-ons ট্যাব সিলেক্ট করুন।
> Manage এ ক্লিক করলে এড-অনসমূহের জন্য Google Workspace Matketplace দেখতে পাবেন।
> এখান থেকে সার্চ করে কিংবা পাশের হ্যামবার্গার মেন্যু থেকে সিলেক্ট করে এড-অন যুক্ত করা যাবে জিমেইলে।

স্মার্ট সার্চ
সার্চ অপারেটর হলো জিমেইলে সার্চ করার জন্য কিছু নির্দিষ্ট সার্চ ট্যাগ। কিছু সাধারণ সার্চ অপারেটরের ব্যবহার যেমন হতে পারে-
> ধরুন “subject:dinner” লিখে সার্চ করলেন, সাবজেক্ট লাইনে dinner শব্দটির উল্লেখ আছে এমন ইমেইলসমূহ খুঁজে পাওয়া যাবে।
> আবার “has:YouTube” লিখে সার্চ করলে যেসব মেইলে ইউটিউব ভিডিও আছে, সেসব মেইল দেখানো হবে।
> “is:unread” লিখে সার্চ করলে সকল আনরিড মেসেজসমূহ দেখানো হবে।
> “dinner -movie” লিখে সার্চ করলে dinner আছে কিন্তু movie শব্দের উল্লেখ নেই, এমন মেইলসমূহ পাওয়া যাবে।

জিমেইল প্রিভিউ প্যানেল
জিমেইলের ইনবক্স থেকে বের হওয়া ছাড়াই ইমেইল চেক করার সুবিধা রয়েছে। ইনবক্সের পাশে যুক্ত হওয়া এই ইমেইল প্রিভিউ প্যান দ্রুত ইমেইল ব্রাউজ করার ক্ষেত্রে ব্যাপক সুবিধা প্রদান করে। এই ফিচারটি চালু করতে-
> জিমেইল সেটিংসে প্রবেশ করুন।
> Inbox ট্যাব সিলেক্ট করুন।
> Reading pane সেটিংসটি চালু করে দিন।
> এছাড়াও Reading pane position লেখার নিচে উক্ত প্রিভিউ প্যানেল কোথায় দেখা যাবে, তা সিলেক্ট করতে পারবেন।

ইমেইল শিডিউল করতে পারবেন
জিমেইলে ইমেইল শিডিউল করা অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার। বেশ সহজে মোবাইল ও কম্পিউটার, উভয় থেকেই ইমেইল শিডিউল করার সুযোগ রয়েছে।

অপ্রয়োজনীয় ট্যাব রিমুভ করুন
ডিফল্টভাবে প্রাইমারি, সোশ্যাল, প্রোমোশন, আপডেট, ফোরাম, ইত্যাদি ট্যাব যুক্ত থাকে জিমেইলে। তবে প্রয়োজন না হলে বেশ সহজেই এক্সট্রা ট্যাব রিমুভ করার সুযোগ রয়েছে। জিমেইলের ট্যাব ম্যানেজ করতে-
> জিমেইল সেটিংসে প্রবেশ করুন।
> Inbox ট্যাব সিলেক্ট করুন।
> এরপর যেসব ক্যাটাগরির ট্যাব দরকার নেই, সেসব ট্যাব ডিসিলেক্ট করে দিন।

পারসোনাল লেভেল ইন্ডিকেটর
পারসোনাল লেভেল ইন্ডিকেটর ফিচারটি ব্যবহার করে কোনো ইমেইল কি শুধু আপনাকে পাঠানো হয়েছে নাকি একটি সম্পূর্ণ ইমেইল লিস্টকে পাঠানো হয়েছে, তা জানতে পারবেন। এই ফিচারটি চালু করতে-
> জিমেইল সেটিংসে প্রবেশ করুন।
> General ট্যাবে ক্লিক করুন।
> Personal level indicators এর পাশে থাকা Show indicators এর খালি বক্স চেক করে দিন।
> এই ফিচারটি চালু করার পর যেসব ইমেইলের পাশে সিংগেল অ্যারো (>) দেখতে পাবেন, এসব ইমেইল আপনার পাশাপাশি আরো অনেকজনকে একই ইমেইল পাঠানো হয়েছে বলে ধরে নিতে পারেন।
> আবার ইমেইলের পাশে যদি ডাবল অ্যারো থাকে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে এসব ইমেইল শুধুমাত্র আপনাকেই পাঠানো হয়েছে।

ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে বাইরে কোথাও নিজের জিমেইল লগইন করবেন না। যদি একান্ত প্রয়োজনে অফিসের কম্পিউটারে লগ ইন করতেই হয়, বের হওয়ার সময় নিশ্চিত লগআউট করতে একেবারেই ভুলবেন না। অন্য কাউকে কখনো নিজের মেইল বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করবেন না।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী