শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লায় ভোটের এক মাস আগেই বিজিবি মোতায়েন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে রোববার (১৫ মে) থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তারা দায়িত্ব পালন করবেন।

মূলত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটগ্রহণের একমাস আগেই বিজিবি মোতায়েনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কাজ করবেন তারা।

রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক।তিনি জানান, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখার জন্য এরই মধ্যে মাঠে আছেন।

১৫ মে থেকে এক প্লাটুন বিজিবিকে মাঠে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, এখনই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরুর কথা নয়। কিন্তু যারা প্রচারণার প্রয়াস চালাচ্ছেন আমরা তাদের শোকজ এবং মৌখিকভাবে সতর্ক করছি।

নির্বাচন কমিশন সূত্র জানা গেছে আসন্ন কুসিক নির্বাচনের জন্য মোট ১০৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। যার মধ্যে ৬৪০টি ভোট কক্ষ থাকবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন মেয়র প্রার্থী, ১৪৭ জন কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর। ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী, ৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী