বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লায় স্ত্রীর সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় স্ত্রীর সামনেই জিল্লুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত জিল্লুর রহমান (৪৮) নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। নিহত যুবলীগ নেতা জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।

বুধবার(১১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মোটরসাইকেলে আসা ১০/১৫ জন লোক তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। এ সময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন।
গুরুতর অবস্থায় জিল্লুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক নানা বিরোধ নিয়ে এলাকার প্রভাবশালী একটি চক্র তাকে টার্গেট করে। অভ্যন্তরীণ এসব বিষয় নিয়েই তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান যুগান্তরকে জানান, আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হতে চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর