মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুশখালী সীমান্তে মাদক পাচারকারীদের হামলায় দুই ব্যক্তি আহত

সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট করে ভারত থেকে রাতের আধারে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়ায় মাদক পাচারকারীদের হামলায় দুইজন আহত হয়েছে। রবিবার (২১ মার্চ) সকালে কুশখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক পাচারকারীদের হামলায় আহতরা হলেন, কুশখালী গ্রামের শফিকুল ইসলাম (৫২) ও শরিফুল ইসলাম (৩২)।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার কওে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাই জিয়াউর রহমান ৭ জনকে আসামি করে সোমবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, কুশখালী এলাকার শেহের আলীর ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫), শাহাদত হোসেন (৩২), একই এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে আজগর আলী (৫০), তার ছেলে আসাদুল ইসলাম (২৭), জাকির হোসেন (৩৫), রাজ্জাক আলীর ছেলে বাবলু ও জাকির।

ঘটনার বিবরণে হাসপাতালে চিকিৎসাধীন আহত শফিকুল ইসলাম জানান, কুশখালী এলাকার শেহের আলীর তিন ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫) ও শাহাদাত হোসেন প্রতিনিয়ত গভীর রাতে আামদের ধান ক্ষেতের উপর দিয়ে মাদক পাচার ও ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল পাচার করে আসছে। এতে আমাদের ক্ষেতের ধান নষ্ট হওয়ায় আমরা প্রতিনিয়ত তাদেরকে ফসল নষ্ট করতে নিষেধ করি। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে আমার ভাই এবং আমি ওই মাদক পাচারকারীদের পুনরায় নিষেধ করলে আঃ সামাদ, আইজুল ইসলাম, শাহাদাত হোসেন সহ তাদের সহযোগীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশিয় অস্ত্রশ্বস্ত্র, লোহার রড দিয়ে আমাদেরকে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদেও হামলায় আমরা দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাদের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীদের সহায়তায় আমাদের সাতক্ষীর সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কুশখালী গ্রামের মন্টু, চান্দু, কওসর আলী সহ একাধিক ব্যক্তিরা জানান, ‘আমাদের এলাকায় সামাদ বাহিনীর কারণে এলাকায় আমরা ঠিকমতো বসবাস করতে পারছি না। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা মদ, গাজা, ফেনসিডিল বাড়িতে রেখে বিক্রি করে আসছে দীর্ঘ দিন ধরে। তাদেও বিরুদ্ধে কেউ কিছু বললে খুন যখমের হুমকি দেয়। এছাড়া মাদক মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকিও দেয়। ফলে তাদেও বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না’।

এ বিষয়ে কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, ‘আমার কুশখালি ইউনিয়নের সামাদ গং ও তার সহযোগি আসাদুল ও আজগর আলীকে মাদক বিক্রেতা বলে এলাকার লোক জানে। এছাড়া তারা বিভিন্ন রকম অবৈধ ব্যাবসার সাথে জড়িত। আমি এদের শাস্তি দাবি করছি’।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই আহম্মদ জানান, ‘সোমবার সকালে আহতের ভাই জিয়াউর রহমান একটি মামলা দায়েল করছে মামলা নং-৬৮’।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা