বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষককে লাভবান করার জন্য ব্রি কাজ করে যাচ্ছে : শাহজাহান কবীর

বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কারিগর হলো কৃষকরা। সেই কৃষকরা বরাবরই থেকেছে অবহেলিত। তাদের উন্নয়নের জন্য বর্তমান সরকার
যেমন আন্তরিক তেমনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তথা ব্রি’র সকল কৃষি বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছায় ও সাতক্ষীরার বিনেরপোতায় ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রি’র মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর এসব কথা বলেন।

সাতক্ষীরার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ হোসেন আনছারী ও পাইকগাছার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অতিরিক্ত পরিচালক মো: ফজলুল হক।

অনুষ্ঠানে আলোচনা করেন ব্রি’র সিএসও ড. আমিনুল ইসলাম, ড. মো: মনিরুজ্জামানসহ ব্রি’র আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

ড. তাহমিদ হোসেন আনছারী জানান, ব্রি সাতক্ষীরার ফার্মে কর্তনকৃত এ ধানের ফলন ১৪% আদ্রতায় ৬.৫৬ টন ইরানী প্রিমিয়াম ধানের জাত অমল-৩ এর বৈশিষ্ট্য
সম্পন্ন এ জাতটি ২০১৭ সালে জাতীয় বীজ বোর্ড কতৃক ছাড়করণ করা হয়। ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের মেগা জাত ব্রি ধান ২৮ এর মতোই স্বল্প জীবন কাল
সম্পন্ন ব্রি ধান ৮১ ১৪০ থেকে ১৪৫ দিন ও জাতে আধুনিক উপশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। জাতটি উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ
৮.০০টন ফলন দিতে সক্ষম। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২০.৩০ গ্রাম।

এসব প্রিমিয়াম বৈশিষ্ট্য থাকায় আগামীতে বোরো মৌসুমে ব্রি ধান ২৮ এর বিকল্প হিসেবে ব্রি ধান ৮১জাতটি অধিক সম্প্রসারিত হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানীগণ মতামত প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল