বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষি ও কৃষকের কল্যাণে যা য়া করা প্রয়োজন সব করা হবে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। এমনকি খাদ্য বিদেশেও রপ্তানি করা হয়। কৃি বান্দব সরকার কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি ও কৃষকের কল্যাণে যা য়া করা প্রয়োজন সব করা হবে। কোনো কৃষক কৃষি উপকরণের জন্য আর প্রান হারাবে না।

শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় কৃষকলীগের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ- মন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় হাওর ও উপকূলীয় অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোটানোর জন্য নিরলস কাজ করে চলছে। ঐসব অঞ্চলে স্থায়ী প্রকল্প গ্রহন করা হয়েে, যাতে বন্যা খরা ও জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে হাওর বাসি ও ফসল রক্ষা পায়। প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার ও হাইব্রিড বীজ দিতে ২০২১ সালে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি উপকরণ সহায়তার জন্য ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৪ জন কৃষককে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। সরকার কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। ১১ মিলিয়নেরও বেশি কৃষক এখন এই ব্যাংক পরিষেবা গ্রহণ করছেন। কৃষকরা এখন কৃষিকাজের জন্য সুদমুক্ত ও স্বল্প সুদে ঋণ পাচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং তাদের আগামী প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।

উপ- মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে সবুজ বাংলাদেশকে আরও সবুজ করতে হবে। এজন্য প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সময় কৃষকরা সার দাবি করায় ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছে। সন্ত্রাস বিএনপির মজ্জাগত৷ বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকরাও নির্যাতন থেকে রেহাই পায়নি৷ নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরাও৷ আর আওয়ামী লীগ দেশের কল্যাণে অতীতেও যেমন প্রতিশ্রুতি রেখেছে, এবারও রেখে চলছে৷

নড়িয়া উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বক্কর ছৈয়াল প্রমূখ।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর