শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক চেয়ারম্যান ডা.আনিছুরের মৃত্যুতে কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে দোয়ানুষ্ঠান

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট হোমিও চিকিৎসক, সমাজসেবক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী সদ্যপ্রয়াদ ডা.আনিছুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হলরুমে দোয়ানুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

দোয়াপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কমিটির উপদেষ্টা কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, পরিচালনা কমিটির সদস্য কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, কলেজের প্রভাষক ডা.জাফর সাদিক, ডা.মিজানুর রহমান প্রয়াতের পুত্র সাংবাদিক শফিকুর রহমানসহ শিক্ষকবৃন্দ, প্রয়াতের স্ত্রী ও সন্তানেরা।

অনুষ্ঠান সঞ্চলনা করেন ডা.হাবিবুর রহমান।

দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

সেসময় প্রয়াত আনিছুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ইউনিয়নের বালিয়াডাঙ্গার নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ পুত্র, ৬ কন‍্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত ডা. আনিছুর রহমান বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবুর পিতা।

মঙ্গলবার সকাল ১১টায় বাড়ির পাশের চাতাল চত্বরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জীবদ্দশায় ডা. আনিছুর রহমান সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ও দেশবরেণ্য সফল হোমিওপ্যাথিক চিকিৎসক ও বহু শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

ডা. আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে কলারোয়া প্রেসক্লাব, কলারোয়া নিউজ, বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাব সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন