রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের খবর (৩১ আগস্ট ২০২০)

ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

যশোরের কেশবপুর পৌর সভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় কালারবায়সা মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজী, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল ও প্রবীণ আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী। আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা শাহীন, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলাম প্রতিদিন গণসংযোগ করে চলেছেন। সোমবার সকালে ভোগতী এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগনেতা আব্দুল মাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
রবিবার সকালে তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাবাসপোল এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু, সমাজসেবক আবুল কালাম প্রমুখ।
গণসংযোগকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার অসম্পন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য আগামী নির্বাচননে তঁার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ডে
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোজ তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক নাজমূল আলমের সঞ্চালনায় বায়সা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম ও প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগনেতা লিয়াকত আলী খান, জয়দেব দত্ত, যুবলীগনেতা আশরাফুল, আবু সাঈদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুর রহিম।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক