শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের পাঁজিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ ৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সাজ্জাত আলীর সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি সিদ্ধার্ত বসু, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিযাকত আলী, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক এনামূল কবির বুলু প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, পাঁজিয়া ইউনিয়নের সমাজসেবক আওয়ামী লীগনেতা জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নের সমাজসেবক আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, খেলাঘর আসরের আব্দুল মজিদ, মনোজ খেলাঘরের নাজমুল হোসেন, সাংবাদিক তুহিন হোসেন, নার্গিস পারভীন, রনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ