কেশবপুরের সাবেক শিক্ষামন্ত্রী সাদেকের ১৪তম মৃত্যুবাষিকী পালন


যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়নের কারিগর সাবেক সফল শিক্ষামন্ত্রী এ.এস.এইচ.কে সাদেক-এঁর ১৪তম মৃত্যুবাষিকী পালন উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এঅনুষ্ঠান করা হয়।
কেশবপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন এঁর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনয় উন্নয়নের কারিগর সাবেক সফল শিক্ষামন্ত্রী এ.এস.এইচ.কে সাদেক-এঁর সৃতিচারণ করেন, কেশবপুরে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু তপণ কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনি সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি রাবেয়া ইকবাল প্রমুখ।
এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ এস এইচ কে সাদেক ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর কেশবপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২১ ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি আদায় এবং সুন্দরবনকে ইউনেস্কোর অধীনে অন্তর্ভুক্ত করতে সফল হয়েছিলেন। যার স্বীকৃতিস্বরূপ ও শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদকে ভ‚ষিত করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


