বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের হাসানপুরে কৃষকদের মাঝে ধান কাটর কাঁচি ও টোপ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান। তিনি কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি ও টোপ বিতরণ করছেন।

শনিবার সকালে হাসানপুর ইউনিয়নের কাদার বিলে ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি ও টোপ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম, জি এম আলতাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য মাষ্টার কামরুজ্জামান, ইউপি সচিব মিনারুল ইসলাম, ইউপি সদস্য এস এম হেকমত আলী, বুলবুল আহম্মেদ, ডাঃ আশরাফুজ্জামান, কল্লোল দাস, আব্দুর রশিদ, নূরনবী সামদানী, আরফাজুল ইসলাম, আতিয়ার রহমান, সাজেদা বেগম, জাহানারা বেগম, রুবিয়া বেগম, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন ও সাদ্দাম হোসেন, হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মাসুদ রায়হান, প্রমুখ।

এসময় হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান কাদার বিলে ধান কাটার উদ্বোধন করেন।

এব্যাপারে কৃষক হাসেম আলী ও কৃষক সিরাজুল ইসলাম কৃষকের পাশে থাকার জন্য কৃষক বান্ধব হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামানকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা