বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে গনপিটুনিতে গরুচোর নিহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ

কেশবপুরে গনপিটুনিতে গরুচোর নাঈমের নিহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। মূলত গনপিটুনিতে নিহত নাঈম ছিল একজন পেশাদার গরুচোর।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার ভান্ডারখোলা এলাকায় প্রতি রাতেই বিভিন্ন বাড়িতে গরুচুরি হত। খোপদহি গ্রামের আব্দুল জলিল, ফারুক হোসেন, মোমিনপুর গ্রামের মিজানুর রহমান সরদার, ভান্ডারখোলা গ্রামের জামাল উদ্দীন শেখ, আব্দুল জলিল মোড়ল, হাড়িয়াঘোপ গ্রামের রশিদুল ইসলাম বিশ্বাস, রিয়াজ উদ্দীন বিশ্বাস-সহ বিভিন্ন গোয়ালঘর থেকে ইতিপূর্বে কয়েক লাখ টাকার গরু চুরি হয়ে যায়। যে কারণে গরু চুরি ঠেকাতে এলাকাবাসিরা প্রতি রাতেই পাহারা দিয়ে আসছিল। ২০১৯ সালের ১১ ফেব্রয়ারী সোমবার রাতে হাড়িয়াঘোপ গ্রামের আব্দুস সোবহানের গোয়ালঘর থেকে গরু চুরি করতে আসলে এলাকাবাসি খবরপেয়ে চোরকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় চোরটি ভান্ডারখোলা গ্রামে রাস্তার পাশে একটি টিউবওয়েলে বেধে পড়ে যায়। এলাকাবাসি সেখানে তাকে মারপিট করলে সে নিহত হয়। এদিকে গনপিটুনির শিকার হয়ে নিহত নাঈম (২৪) ছিল একচন পেশাদার গরুচোর। তার বিরুদ্ধে মূলগ্রামের প্রদীপ কংসবনিক, শংকর মন্ডল, ভোগতি গ্রামের কামাল হোসেন, দোরমুটিয়া গ্রামের আব্দুল মজিদ খাঁ, নতুন মূলগ্রামের খলিলুর রহমানের বাড়িতে চুরির অভিযোগে থানায় মামলা হয়েছিল। তাছাড়া চোর নাঈমের স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরা জেলার কলারোয়া থেকে চুরির মালামাল উদ্ধার হয়েছিল। তার বিরুদ্ধে কেশবপুর ও পার্শ্ববর্তী কলারোয়া থানা সহ বিভিন্ন এলাকায় চুরির মামলা ছিল।

এদিকে গনপিটুনিতে গরুচোর নাঈমের নিহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার