রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে চড়ুইভাতি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম আর শিমুল ও জুয়েল আহমোমদ ঝিনুকের আয়োজনে বার্ষিক চড়ুইভাতি উপলক্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট, সাতার প্রতিযোগিতা, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শুক্রবার দিনব্যাপী ভবদাহ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৪ দলীয় ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে পাজিয়া আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন ফুটবল একাদশ ২-০ গোলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ফুটবল একাদাশকে এবং এম আর শিমুল ফুটবল একাদশ ২-০ গোলে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ফুটবল একাদাশকে পরাজিত করে।
পরে ফাইনাল খেলায় পাজিয়া আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন ফুটবল একাদশ ট্রইব্রেকারে ৩-০ গোলে এম আর শিমুল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ভবদাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মোত্তালেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, জুয়েল আহমোমদ ঝিনুক, এম আর শিমুল, পৌর কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
খেলা পরিচালনা করেন কৃতি খেলোয়ার সৌরভ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়