শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক বাসুদেব মিত্র, জাতীয় শ্রমিকলীগনেতা মুনছুর আলী, গোরা চাঁদ বসু, রবিউল ইসলাম প্রমুখ।

কেশবপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষ মুখোমুখি ॥ ১৪৪ ধারা জারি

যশোরের কেশবপুর পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে দুৎপক্ষ মুখোমুখি অবস্থারে রয়েছে। রক্তক্ষয়ি সংঘর্ষ এড়াতে আদালত ওই বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেছে।
যশোরের অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত হোসেন আলী গাজীর পূত্র মোবারক আলী গাজী তার সন্তানদের ২টি পদে চাকুরী দেওয়ার শর্তে ১৯৮৫ সালের দিকে পাঁজিয়া এম এম দাখিল মাদ্রাসার নামে ১১১ নং মাদারডাঙ্গা মৌজায় সাবেক ৫৬৮ নং দাগ ও হাল ৬২৩ দাগে ১১ শতক জমি দান করেন। ২টি পদে চাকুরী দেওয়ার শর্ত পূরণ না হওয়ায় পরবর্তীতে পাঁজিয়া এম এম দাখিল মাদ্রাসা অন্যত্র জমি ক্রয় করে সেখানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে উক্ত দানের সম্পত্তি ফেরত পাওয়ার জন্য মোবারক আলী গাজীর ৯ ছেলে-মেয়ে বিভিন্ন জায়গায় দেন-দরবার করেন। কিন্তু মাদ্রাসার সুপার ও সভাপতি যোগসাজগে মোবারক আলী গাজীর ৯ ছেলে-মেয়ের মধ্যে ৮ ছেলে-মেয়েকে বাদ দিয়ে এক ছেলে আফসার আলী গাজীর নামে লিখে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরীরত আফসার আলী গাজীর দ্বারা তার ৮ ভাই-বোনদের বঞ্চিত করে জমি জবরদখল করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আফসার আলী উক্ত বিরোধপূর্ন জমির সামনের পজিশনে ইতিপূর্বে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এদিকে উক্ত জমির পিছনের অংশ জবরদখল করে আফসার আলী সম্প্রতি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এসময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা দেখা দেয়। এব্যাপারে আশরাফ আলী গাজী বাদী হয়ে তার ভাই আফসার আলী গাজীকে আসামী করে যশোরের অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে গত ৬ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালত রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকায় উক্ত বিরোধপূর্ণ জমিতে কেশবপুর থানার মাধ্যমে ১৪৪ ধারা জারি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক