রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে পৌরসভা ও বিদ্যানন্দকাটি একাদশ ফাইনালে

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর সেমিফাইনাল খেলা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর পাবলিক ময়দানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। পাবলিক ময়দানে উক্ত খেলায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার উপস্থিত ছিলেন।

অপরদিকে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ২ গোলে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, থানার তদন্ত ওসি শেখ অহেদুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস প্রমুখ।

খেলায় পৌরসভা ফুটবল একাদশের খেলোয়ার মুশফিককে যশোরের হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ