শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মঙ্গলকোট বাজার মন্দিরের চলাচলের রাস্তা দখলের অভিযোগে

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজারস্থ দূর্গা পূজা মন্দিরের চলাচলের রাস্তা দখল করে নিয়েছে মঙ্গলকোট বাজারের রেজাউল ইসলাম নামে এক ব্যবসায়ী।
ফলে দর্শনার্থীদের পূজা দর্শনে বাধাগ্রস্থ হচ্ছে।

দর্শনার্থীদের মন্দিরে চলাচলের রাস্তাটি প্রশস্ত করার জন্য সরকারী নদীর জমি অপসারন করার লক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন মঙ্গলকোট দূর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, মন্দিরটি মঙ্গলকোট বাজারের পশ্চিম দিকে বুড়ি ভদ্রা নদীর পাশে অবস্থিত। মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও মঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ হালদার দূর্গা পূজা উদ্যাপন করার জন্য বসুন্তিয়া মৌজায় ৭০২ দাগে ১০ শতক জমি ইং ১৯৯৩ সালে দান করেছিলেন। সেই অবদি এখানে দূর্গা পূজা জাগজমকভাবে হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ ভক্তরা এখানে পূজা দেখতে আসেন। সম্প্রতি মন্দিরের সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। নদীর পলিমাটি ভরাটের উপর দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তাছাড়া মন্দিরের পাশেও একটি বাড়ী অবস্থিত, সে বাড়ীতেও একই রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু মন্দিরের দক্ষিণ পাশে রেজাউল ইসলামের ক্রয়কৃত জমি ছাড়াও নদীর জমি দখল করে নেওয়ায় মন্দিরে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে।

জমির মালিক রেজাউল ইসলাম জানান, স্থানীয় নায়েব সাহেব আমাকে তিন দিনের মধ্যে ঘর ভেঙ্গে নিতে বলেছেন। আমি আইনের বাইবে যাবনা। আমার একটু সময়ের প্রয়োজন। কারও ক্ষতি হোক আমি চাইনা।

মঙ্গলকোট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবীর জানান, আমি রেজাউল ইসলামকে দুইদিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছি। এর ব্যাতয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা