বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

যশোরের কেশবপুরে সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন এক দিনের প্রশিক্ষণ
কর্মশালা অনুষ্ঠিত হয়ছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কেশবপুর উপজেলার খেলাঘর শাখা আসরের নেতৃবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেন। সহায়কবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।
মঙ্গলবার সকালে উপজেলার পাজিয়া পূরবী খেলাঘর আসর এর আয়োজনে সংগঠনের সভাপতি
বাবুর আলী গোলদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তীর সঞ্চালনায় পাজিয়া
মাধ্যমিক বিদ্যালয়ে সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন কেন্দ্রীয় খেলাঘর আসর এর সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসর এর সভাপতি আব্দুল মজিদ। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
প্রশিক্ষণ কর্মশালায় সহায়ক হিসেবে প্রশিক্ষক প্রদান করেন জামিরা স্কুল এন্ড কলেজের প্রভাষক
ও উপজেলা খেলাঘর আসরের যুগ্ন সম্পাদক তাপস মজুমদার, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা বীর
মুক্তিযোদ্ধা মনিমোহন ধর,বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা খেলাঘর আসরের নাট্যকলা সম্পাদক স্বপন মন্ডল,পাজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও পূরবী খেলাঘর আসরের উপদেষ্টা অনুকুল চন্দ্র মন্ডল,পাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পূরবী খেলাঘর আসরের উপদেষ্টা তাপস দে,পাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক
বসু,পাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী পাজিয়া সমাজ কল্যান
সংস্থার পরিচালক পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার, উন্নয়ন কর্মী ও পূরবী
খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল,পূরবী খেলাঘর আসরের সাধারন সম্পাদক সুব্রত কুমার
চক্রবর্তী পূরবী খেলাঘর আসরের সাহিত্য সম্পাদক মাসুদা বেগম বিউটি। প্রশিক্ষণ কর্মশালায় কেশবপুর উপজেলার খেলাঘর শাখা আসরের নেতৃবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা