বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চিংড়া ব্যবসায়ীদের মানববন্ধন

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার কমিটির আয়োজনে ব্যবসায়ীদের নিরাপত্তা, চাঁদাবাজ হাত থেকে রক্ষা, সূদখোর ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন রবিবার সকালে চিংড়া বাজারে অনিুষ্ঠিত হয়েছে।

চিংড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে বাজারের ব্যাবসায়ীদের মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিংড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বিধান দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোড়ল, ব্যাবসায়ী শফিকুল ইসলাম, প্রদীপ দত্ত, দীনবন্ধু দত্ত পুতুল প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ প্রশাসনের নিকট চিংড়া বাজার ব্যবাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ব্যাবসা পরিচালনা করা, চাঁদাবাজ হাত থেকে রক্ষা, সূদখোরদের হাত থেকে রক্ষা, মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার চিংড়া বাজারের ব্যাবাসায়ীদের উপর চাঁদাবাজ, সূদখোর ও মাদক ব্যাবসায়ী-সহ সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা স্থানীয় ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

চিংড়া বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজ, সূদখোর, মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের অত্যাচারে তারা ব্যাবসা পরিচালনা করতে পারছে না।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর