শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সরতে শুরু করেছে জলাবদ্ধ ২৭ বিলের পানি

কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে বাস্তবমুখি পদক্ষেপের কারণে ইতিমধ্যে পানি সরতে শুরু করেছে। সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদের ঐকান্তিক প্রচেষ্টায় ২৭ বিল এলাকার মানুষ আশার আলো দেখা শুরু করেছে।

এ কাজে তাকে সহযোগিতা করছেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভালু, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙগ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ-সহ ২৭ বিল এলাকার ভুক্তোভোগি জনগণ।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, বর্ষা মৌসুমে ইতিমধ্যে কেশবপুর উপজেলা ২৭ বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিলপাড়ের মানুষের দূর্ভোগের কারণে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেন।

তিনি দেখেন যে ডায়েরখালে ৮ ব্যান্ডে পলি পড়ে ভরাট হয়ে গেছে। ২৭ বিলের পানির স্তর থেকে ভাটার সময় হরি নদীর পানির স্তর ৪/৫ ফুট নিচে থাকে। মাষ্টার আব্দুস সামাদ এলাকাবাসির সহযোগিতায় ডায়েরখালে ৮ ব্যান্ডে পলি অপসরণ করে ২টি কপাট তুলে দিলে প্রচন্ড গতিতে পানি সরতে শুরু করেছে। যার ফলে ২৭ বিল এলাকার মানুষ আশার আলো দেখছেন। ২৭ বিল এলাকায় মানুষ উপকৃত হওয়ার পশাপাশি শুস্ক ২৪ হাজার বিঘা জমিতে ধান আবাদের সুফল পাবে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল