শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুর উপজেলা ও পৌর কৃষকলীগের বর্ধিত সভা

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর কৃষকলীগের বর্ধিত সভা বৃহস্পতিবার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম পানু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. সামছুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু. পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম।

বর্ধিত সভায় কৃষকলীগের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।

অপরদিকে পৌর কৃষকলীগের বর্ধিত সভা একই স্থানে অনুষ্ঠিত হয়েছে।
পৌর কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র।

প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

যশোরের কেশবপুরে বনফুল ফাউন্ডেশনের বাস্তবায়নে ও এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট-এর অর্থায়নে কোভিড-১৯ পরিস্থিতিতে শারিরীক প্রতিবন্ধী ও হত দরিদ্রদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রম গৌরীঘোনা বাজারে সংস্থার প্রধান কার্যালয় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বনফুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে কোভিড-১৯ পরিস্থিতিতে জরুরী ত্রাণ সহায়তা হিসাবে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধী ও হত দরিদ্র ৪০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ১ লিটার করে তেল, ২ কেজি করে আলু, ১ কেজি করে লবণ, ২টি করে সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি এস এম শফিকুল ইসলাম, মিতালী সমাজসেবা সংস্থার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ইউপি সদস্য সোলায়মান ফকির, বরিশাল ইউনিভারসিটির ছাত্র আক্তার হোসেন, বনফুল ফাউন্ডেশনের সহ-সভাপতি চন্দ্রশেখর মজুমদার, নির্বাহী সদস্য অমল কুমার দাস ও মোসলেস উদ্দিন।

কৃক্ষরোপন কর্মসূচী

যশোরের কেশবপুর উপজেলা খেলাঘরের সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিজাম উদ্দিনের স্মরণে স্মরণসভা ও কৃক্ষরোপন কর্মসূচী বৃহস্পতিবার দুপুরে খেলাঘরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
খেলাঘরের উপদেষ্টা আলহ্জ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে ও শিক্ষক নাজমূল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, প্রবীণ আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী, খেলাঘরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুস সাত্তার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক হারীন্দ্রনাথ বিশ্বাস, মফিজুর রহমান নান্নু. শিক্ষক মনোজ হালদার, শিক্ষক বরুণ কুমার চক্রবর্তী, শিক্ষক এনামূল কবীর বুলু, শিক্ষক শহিদুল ইসলাম ও সেলিম খান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা