রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি: কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেওয়ায় তার বাবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪০) সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্য পাঠকালে আফজাল হোসেন বাবু সাংবাদিকদের বলেন, তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিমকে শহরের নারকেল হাটা সংলগ্ন সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাড়ির পাশে ফাঁকা রাস্তায় গত ৩ অক্টোবর সন্ধ্যায় একা পেয়ে মুখে কাপড় বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন পথরোধ করে। এ সময় তারা তাকে কাউন্সিলর পদে না দাঁড়ানোর জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেয়। কাউন্সিলর পদে নির্বাচন করলে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের কথাও বলে অজ্ঞাতনামারা।
এ ঘটনায় আফজাল হোসেন বাবু কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তার ছেলে আরেফিন তামিম (৯) ও শ্যালক আবুল হাসান (২৫) উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার