সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নাম আনুষ্ঠানিক ঘোষণা

যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্য নিবার্হী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।

কেশবপুর প্রেসক্লাব হলরুমে নির্বাচন কমিশনের প্রধান আব্দুস সালাম শনিবার এক অনুষ্ঠানে কার্য নিবার্হী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন সভাপতি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি আব্দুস সাত্তর মোল্ল্যা ও আব্দুল হাই সিদ্দিক, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও এমআর মইন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নিবার্হী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কবীর হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম।

এসময় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

পাঁজিয়ায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-৩ উদ্বোধন

যশোরের কেশবপুরে পাঁজিয়ায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-৩ এর ১০/১৪ এমভিএ চালু করা হয়েছে। এস কিউ গ্রপের টিএস ট্রান্সফরমারস লিমিটেড এ প্রকল্পটি নির্মাণ করেন। ব্যয় হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকা। এ উপকেন্দ্র থেকে ৬টি ফিডার বের করা হবে। যা থেকে কমপক্ষে ১০ হাজার গ্রাহক উপকৃত হবে।
শনিবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুরের পরিচালক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকেন্দ্র উদ্বোধন করেন প্রজেক্ট পরিচালক বিশ্বজিৎ শিকদার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, নির্বাহি প্রকৌশলী সিরাজুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগরি) মুকছুদুল মোমীন, এজিএম শফিক উদ্দিন, কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতিফ ও এস কিউ গ্রুপের মার্কেটিং ম্যানেজার ইমরান হোসাইন।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ