রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ সভাপতি এইচ এম আমীর হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গুরুত্বপূর্ণ এ অঙ্গটিকে ঠিক রাখতে হলে নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়পোযোগিতার কথা মাথায় রেখে প্রতিটি সংবাদ যাচাই-বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিৎ হবে না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া এলাকার উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের বিষয়বস্তু তুলে ধরে অতীতের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য কেশবপুর প্রেসক্লাবের সদস্যদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, আজিজুর রহমান ও শ্যামল সরকারকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। আলোচনা সভা ও কেক কাটা শেষে সন্ধ্যায় মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করার পর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে কেশবপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা