শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াস প্রকল্পের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে সোমবার সকালে ওয়াস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়াস প্রকল্পের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ও প্রকল্পের সমন্বয়কারী আশিকুল আলম।
উল্লেখ্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও ইতোপূর্বে উপজেলার ৬টি কমিউনিটি ক্লিনিকে ওয়াস প্রকল্প চালু করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয়ন যুব দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে ভ্যার্চুয়াল আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ রবিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদারের পরিচালনায় মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এ সময় ০৮জন প্রশিক্ষত যুবক-যুবতির মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা “কপোতাক্ষ মহিলা সংস্থা”র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প রবিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিস সংলগ্ন রওশন মঞ্জিল ভবনের ৪র্থ তলায় অফিসে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও সমাধান সংস্থার প্রোগ্রাম অফিসার রম্য উপস্থাপক ও ছড়াকার মোঃ মুনছুর আলী।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সদস্য মোঃ ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার মেহেদী হাসান তামিম, উপজেলা ম্যানেজার শাহিদা খাতুন, অফিস সহকারী আফরোজা পারভীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য প্রকল্পের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
এই কার্যক্রমের আওতায় রোগীদের মাঝে নাম মাত্র মূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সরবরাহ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা