বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশেবপুরে   বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে আগামী ১৭মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ ৩ম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত ৩ ও ৪ মার্চ কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজিত জাতীয় সম্মেলনে কেশবপুর উপজেলা থেকে অংশগ্রহণকারী উপজেলা ও শাখা আসরের নেতৃবৃন্দদের সম্মেলন সম্পর্কে অনুভূতি প্রকাশ এবং সকলের সাথে মতবিনিময় করা হয়। উপজেলা খেলাঘর আসরের আয়োজনে পাঁজীয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে শনিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মেহেদী হাসান ও পাঁজীয়া প্রবীন কমিউনিষ্ট নেতা কমরেড নারান বসুর মৃত্যুতে শোক প্রস্তাব সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন এবং ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের ইয়াসিন আরাফাত অসুস্থতার জন্য দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন,কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি তাপস মজুমদার, সহসাধারণ সম্পাদক প্রনব মন্ডল(মানব), দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সাহিত্য সম্পাদক মাসুদা বেগম বিউটি, পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার, উপদেষ্টা নজরুল ইসলাম, তাপস দে, সংগীত শিল্পী উজ্জ্বল ব্যানার্জী,
কবি শেখর খেলাঘর আসরের সভাপতি পার্থসারথী সরকার, মনোজ খেলাঘর আসরের সভাপতি শহিদুল ইসলাম, ভাল্লুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মোনজ খেলাঘর আসরের সহ-সভাপতি মোসলেম উদ্দীনপূরবী খেলাঘর আসরের দপ্তর সম্পাদক লিটন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহিন সাগর প্রমুখ।
ছবি – ইমেইলে

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর