শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনও মন্তব্য করতে চাই না নির্বাচন নিয়ে : জাপানের রাষ্ট্রদূত

জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং থাকবে ভবিষ্যতেও জানিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও কোনও মন্তব্য করতে চাই না আগামী জাতীয় নির্বাচন নিয়ে।

গতকাল বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর : বাংলাদেশ, জাপান, ভারতের ত্রিপাক্ষিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন। জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক সরকার ছিল।

তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না।

তিনি বলেন, ‘কূটনীতিকরা যে দেশে কাজ করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খোঁজ-খবর রাখে। আমি কাজ করেছি জার্মানিতে। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজ-খবর রাখতাম।

আমি যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতাম।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা