শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের দাবি

কোমায় কিম জং উন, ক্ষমতা নিচ্ছেন ছোট বোন!

মাত্র কয়েকদিন আগেই বোনের ক্ষমতা বাড়িয়ে দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যেই প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য।

দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক দাবি করেছেন, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি কোমায় রয়েছেন।

এই পরিস্থিতিতে দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং।

খবর ডেইলি মেইল, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টের।

দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জুং-এর সাবেক সহযোগী চ্যাং সং মিন দাবি করেছেন, উত্তর কোরিয়া তাদের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটার বিষয়টি লুকাচ্ছে।

কিমের সুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

বিশেষ করে চলতি বছর কিমকে জনসম্মুখে খুব একটা দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল যে কিম মারা গেছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এসব গুঞ্জন প্রত্যাখ্যান করা হয়েছে।

স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চ্যাং সং মিন নামের দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিক বলেন, আমার ধারণা তিনি কোমায় আছেন। তবে তিনি মারা যাননি।

তিনি আরও বলেন, কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং (৩৩) ভাইয়ের কিছু ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। কিমের উত্তরাধিকারী কে হবে তা হয়তো এখনও চূড়ান্ত হয়নি। আবার দীর্ঘকাল ধরে তার জায়গা শূন্য অবস্থায়ও দেখানো যাচ্ছে না। সে কারণেই হয়তো সাম্প্রতিক সময়ে বার বার কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে।

গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের কিছু ছবি প্রকাশের পরও চ্যাং সং মিন এমন দাবি করছেন। এসব ছবিতে কিমকে সরকারি বৈঠকে অংশ নিতে দেখা গেছে। যদিও রয়টার্স বলছে, এসব ছবি যাচাই করা সম্ভব হয়নি।

চলতি সপ্তাহের শুরুতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, কিম জং উন তার বোনকে দেশটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দিয়েছেন। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান নীতি নির্ধারক হিসেবে কাজ করবেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা