শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোহলিকে ধুয়ে দিলেন শেবাগ

যৌক্তিক সমালোচনা করতে কাউকেই ছাড় দেন না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। অবশ্য এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন নিজেও। তাতে তার কিছুই যায়-আসে না। এবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তীব্র সমালোচনা করেছেন সাবেক এই ওপেনার।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। তবে নেতৃত্ব ইস্যুতে কোহলিকে একেবারে ধুয়ে দিয়েছেন শেবাগ।
বারবার একাদশ পরিবর্তন করতে গিয়ে অনেকবারই প্রবল সমালোচনার সামনে পড়তে হয়েছে কোহলিকে। এবারো তাই হলো। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে খেললেও প্রথম টি-টোয়েন্টিতে খেলেননি শ্রেয়াস আইয়ার। তার জায়গায় দলে জায়গা পান মনিশ পান্ডে। আর এতেই চটেছেন শেবাগ। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রেয়াস একাদশে ফিরে ম্যাচ জিতেই ফিরেছেন।

এ বিষয়ে শেবাগ বলেন, শেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে শ্রেয়াসের পারফরমেন্স ভালো ছিল। তাহলে কেন তাকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বসিয়ে দেওয়া হলো? তাকে একাদশের বাইরে রাখা ঠিক নয়।’
এসবের জন্য কোহলিকে দায়ী করে শেবাগ বিস্ফোরক মন্তব্য করেন। শেবাগ বলেন, ‘সবাই এক নিয়ম মানলেও, কোহলির জন্য মনে হয় ভিন্ন। সে কি সব নিয়মের ঊর্ধ্বে? তার নিজের ব্যাটিং অর্ডার কখনো পরিবর্তন হয় না। সে খারাপ ফর্মে থাকলেও তাকে বিশ্রাম দেওয়া হয় না। এটা একেবারেই ঠিক নয়।’

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?