শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে হুয়াওয়ে ও ক্লাউড কনভয়

বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি ও সফটওয়্যার খাতের উন্নতি ত্বরান্বিত করতে উন্নত ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ক্লাউড কনভয়। সম্প্রতি ঢাকায় হুয়াওয়ে দক্ষিণ এশিয়া প্রতিনিধি অফিসের হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী এখন থেকে ক্লাউড কনভয় হুয়াওয়ে ক্লাউডের সহযোগী হিসেবে কাজ করবে এবং উভয় পক্ষই সকল সহযোগীদের নিয়ে কার্যকরী সমাধান ও পরিষেবার সমন্বয়ে একটি উন্নত ক্লাউড পোর্টফোলিও তৈরিতে কাজ করবে।

চুক্তিতে সই করেন- হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ক্লাউড ডিরেক্টর লিঝিফ্যাং (অ্যালেক্স লি) এবং ক্লাউড কনভয়ের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা আহমেদ। এসময় হুয়াওয়ে ও ক্লাউড কনভয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ক্লাউড ডিরেক্টর লিঝিফ্যাং বলেন, ‘হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে এর উন্নয়নের অগ্রযাত্রায় সহায়তা করে যাচ্ছে। হুয়াওয়ে ইতোমধ্যে ক্লাউড-ভিত্তিক সমাধানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। ক্লাউড কনভয়কে সাথে নিয়ে আমরা এই যাত্রাকে ত্বরান্বিত করতে চাই।’

ক্লাউড কনভয়ের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা আহমেদ বলেন, ‘ক্লাউড কম্পিউটিং বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে। এর গুরুত্ব দ্রুত গতিতে বাড়ছে। এই প্রেক্ষাপটে হুয়াওয়ে ক্লাউডের সাথে আমাদের এই কৌশলগত সহযোগিতা এই খাতের সবাইকে নিয়ে একটি শক্তিশালী ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে এবং সবাইকে ডিজিটাল পরিষেবার আওতায় আনতে সাহায্য করবে। ক্লাউড কনভয় এই যাত্রার সহযোগী হতে পেরে আনন্দিত।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়