রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরার তরুণদের জলবায়ু ধর্মঘট

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক জলবায়ু আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ এর আহ্বানে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কপোতাক্ষ নদের পাড়ে সমবেত তরুণরা নানান দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকেন।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বেসরকারি সংস্থা ইসলামি রিলিফ বাংলাদেশের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক এম, এম সালাউদ্দীন এর সভাপতিত্বে এই ধর্মঘট পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা ইসলামি রিলিফের সহঃ প্রকল্প কর্মকর্তা তৈয়েবুর রহমান,
ইশতিয়াক আহম্মেদ,জলবায়ু যোদ্ধা জিল্লুর রহমান, সিয়াম , নিশাত মাহজাবিন স্বর্ণা, হাসানুল, সাকিব এর নেতৃত্বে স্কুল, মাদ্রাসা পড়ুয়া অর্ধশত শিক্ষার্থী।

এতে বক্তারা বলেন, “কয়লা বিদ্যুতে বিদেশী অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতি দেয়ার পরেও, জাপান মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ফেজ ২ অর্থায়নের কথা বিবেচনা করছে। তাদের উচিত কয়লা অর্থায়ন বন্ধ করে তাদের প্রতিশ্রুতি রাখা। আমরা কয়লা বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি নয়, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির অংশ বাড়ানোর দাবি জানাই।”

আন্দোলনকারী তরুণরা সরকার এবং বিনিয়োগকারীদের প্রকৃতি ও পরিবেশ বিধ্বংশী কার্যক্রম, বিশেষ করে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানী ব্যবহারের জন্য দায়বদ্ধ করে তা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানী প্রসারেরও আহবান জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ