বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন হাসপাতালে

নিজ বাড়িতে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মঙ্গলবার তাদের অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যসেবা দিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুকিত সৌরভ।

সোমবার দুপুরে ওই পরিবারে নিজ বাড়িতে রান্না করা খাবার খেয়ে বমি এবং ঘুম ঘুম ভাব শুরু হয়। পরে অবস্থার আরও অবনতি হলে সোমবার রাতে ওই পরিবারের পাঁচজনকে অসুস্থ অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন-বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গ্রামের মৃত সত্য রায়ের ছেলে মনমোহন রায় (৪৪), মনমোহন রায়ের স্ত্রী ধনেশ্বরী রায় (৩৫), মেয়ে লগ্ন রায় (১১), জেমি রায় (১৪) ও পুষ্টি রায় (৩)।

নিজপাড়া ইউপির কল্যাণী গ্রামের মনমোহন রায় নিজ বাড়িতে রান্না করা সোমবার দুপুরের খাবার খেয়ে সপরিবারে অসুস্থ হয়ে পড়ে। খাবারের পর থেকে বমি এবং ঘুম ঘুম ভাব শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুকিত সৌরভ জানান, একই পরিবারের পাঁচজন সোমবার দুপুরের খাবারের পর ঘুম ঘুম ভাব এবং বমি শুরু হয়। পরে তাদের রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মা ও দুই মেয়ে একটু বেশি বমি করার পাশাপাশি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। বর্তমানে তাদের অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যসেবা দিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নীরিক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের