বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নড়াইলে চাঙ্গা বিএনপি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চাঙ্গা নড়াইল জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির আংশ হিসাবে আগামী ১৮ জানুয়ারি নড়াইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আর সমাবেশকে সামনে রেখে বিএনপির দলীয় নেতা-কর্মিরা দির্ঘদিন পর বদ্ধঘর থেকে রাজপথে সমাবেশ করার স্বপ্ন দেখছেন। জানাগেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলায় সমাবেশ করছে দলটি। এই অংশ হিসাবে আগামী ১৮ জানুয়ারি নড়াইলেও সমাবেশ হওয়ার কথা রয়েছে। দির্ঘদিন নড়াইলের রাজপথে মিছিল-মিঠিং করতে পারেনি বললেই চলে জেলা বিএনপি। কিছু সভা করেছেন ঘরোয়া পরিবেশে। দেশ নেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি পালনের লক্ষে চলছে দফায় দফায় প্রস্তুতি সভা। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় সমাবেশ সফল করতে রোববার (০৯জানুয়ারি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সাধারন সম্পাদকের বাড়িতে। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ১৮ জানুয়ারির সমাবেশকে সামনে রেখে দফায় দফায় আমাদের প্রস্তুতিসভা চলছে। জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশের জন্য অনুমতি চেয়ে ইতিমধ্যে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।
এই সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবির সমাবেশে ১৫ থেকে ২০ হাজার নেতা-কর্মি সমাবেশে হাজির করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ১৮ জানুয়ারি সমাবেশকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সমাবেশের অনুমতির জন্য লিখিতভাবে জানিয়েছি, এখনও অনুমতি পায়নি বলেও জানান তিনি। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জেলা বিএনপির পক্ষ থেকে আবেদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক ও আমাদের চিঠি দিয়েছে। এ বিষয়টি নিয়ে আরমরা এখনও চিন্তা করিনি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী