বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়াকে নিয়ে মার্কিন শিল্পী এমিলি এন্ডারসনের গান (ভিডিও)

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবনের চেতনা নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী এমিলি এন্ডারসন।

ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান পরিবেশিত হয়। গানের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণের কাছে খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার হবার আহবান জানিয়েছেন।

এর আগেও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিভিন্ন দেশের বেশ কয়েকজন শিল্পী খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন।

মার্কিন শিল্পী এমিলি এন্ডারসন গানে গানে বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জননী। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত করে তোলার তার যেই স্বপ্ন তা বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ধূলিসাৎ করে দেবার চেষ্টা চলছে। এতসব নিষ্ঠুরতা, অন্যায়, অবিচার, কারাবন্দী ও গৃহবন্দী করে রাখার পরেও তিনি ভেঙে পড়েননি। এখনও তিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আলোর বাতিঘর।

এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন, বর্তমানে পুরো বিশ্বে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ গঠনে বেগম জিয়ার অবদান আর নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই বিষয়ে অবগত। এখন সময় হয়েছে তার পেছনে দাঁড়াবার, তাকে মুক্ত করে আনার। খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশের মানুষের এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি মিলবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার