শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (২১ নভেম্বর) ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।
এক অভিনন্দন বার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
এ ছাড়া নির্বাহী সদস্য প্রণব ঘোষ বাবলু, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাছান, শিরিনা সুলতানা, জয়দেব চক্রবর্তী, আজিজুর রহমান ও মো. ইমরান হোসেন এবং সদস্য নূর ইসলাম, তপন চক্রবর্তী, সব্যসাচী মজুমদার বাপ্পী, সরদার মশিয়ার রহমান, আব্দুল্লাহ আল ফারুক (সাগর), মুকুল হোসেন, তাপস সরকার, এস. কে. রায়হান, সুমন রায় গণেশ, মীর ইমরান মাহমুদ হিল্লোল, তাজমুল ইসলাম, সৈয়দ মারুফ হোসেন, সন্তোষ ঘোষ, শেখ বিল্লাল হোসেন, মো. কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন (সৈকত), রফিকুল ইসলাম নয়ন, শামীম হোসেন, মোস্তাফিজুল রহমান মোখলেস, খায়রুল আলম, সেলিম হোসেন, শাহিনুর ইসলাম ও হারুন অর রশিদ অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ডুমুরিয়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা