সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা অঞ্চলিক স্কাউটসের নির্বাহী সভা ও উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা

খুলনা অঞ্চলিক স্কাউটস এর নির্বাহী সভা ও উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) যশোর শিক্ষা বোর্ড এর সভা কক্ষে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের নব-নির্বাচিত আঞ্চলিক কমিশনার মো. আবু হান্নান (এলটি) এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ৬০ তম সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান ও খুলনা অঞ্চলিক স্কাউটস এর সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন স্কাউটসের আঞ্চলিক সম্পাদক আক্তার হোসেন (এলটি), যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (উড ব্যাজার), সহ-সভাপতি আসাদুল কবীর (এলটি), আ ফ ম আশাফুদৌলা (এলটি), ইদুউজ্জামান ইদ্রিস (এএলটি), নব নির্বাচিত সদস্যবৃন্দ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলে কর্মরত স্কাউট এক্সিকিউটিভ এবং অনান্য ব্যক্তিবর্গ।

সভার দ্বিতীয়পর্বে খুলনা আঞ্চলিক উপ-পরিচালক মো. আব্দুর রশিদ এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তিনি খুলনা থেকে রাজশাহী অঞ্চলে বদলী হয়েছেন।

আঞ্চলিক স্কাউট সভাপতি, কমিশনার, সম্পাদক ও যুগ্ম সম্পাদক তাদের বক্তব্যে বিদায়ী উপ-পরিচালকের সম্পর্কে বলেন- খুলনা অঞ্চল একজন দক্ষ পরিচালক, বহুমুখী প্রতিভার অধিকারী, মিষ্টভাষী, সাদা মনের মানুষ ও মূল্যবান রত্ন হারালো।

সভায় উপস্থিত সকলে বিদায়ী উপ-পরিচালকের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন