শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বেতারের শুদ্ধাচার পুরস্কার লাভ কলারোয়ার নূরুল ইসলামের

কামরুল হাসান।। “খুলনা বেতার”-এর আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সাতক্ষীরার কলারোয়ার সন্তান মো. নূরুল ইসলাম শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।

বাংলাদেশ বেতার এর আওতাধীন আঞ্চলিক কেন্দ্র ও ইউনিট প্রধানদের মধ্যে বাংলাদেশ বেতার এর আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম ২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

জানা গেছে, চাকুরীক্ষেত্রে সততা, সময়নিষ্ঠতা, কর্তব্য পরায়ণতা ও অফিস ব্যবস্থাপনায় সন্তোষজনক ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশক্রমে মো. নূরুল ইসলামকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত করা হয়।
বিসিএস তথ্য সম্প্রচার ক্যাডার ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি যথেষ্ঠ সুনাম ও দক্ষতার সাথে এ মহান দায়িত্ব পালন করে আসছেন।

তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম আব্দুল হামিদ সরদার ও মৃত আছিরোন বিবির কনিষ্ঠ পুত্র। তিনি উপমহাদেশের নামকরা শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দীন সরদার (চাকুরী সূত্রে সিরাজ ইরান, ইউএসএ, ভিনেয়া অস্ট্রিয়া), নিজাম উদ্দীন সরদার (সাবেক প্রিন্সিপাল অফিসার রূপালী ব্যাংক লিমিটেড) ও ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান স.ম আনোয়ারুল ইসলাম এর কনিষ্ট ভ্রাতা।

মো. নূরুল ইসলাম আমৃত্যু সততা ও ন্যায় নিষ্ঠার পথে যেন থাকতে পারেন সেজন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত