শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে’ : নজরুল ইসলাম খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে। দমন-পীড়ন করে কখনো গণবিরোধী সরকার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। যারা আন্দোলন করে তাদের মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। গায়েবি মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, আগামী দিনের লড়াই ভোট ও ভাতের অধিকারের লড়াই।

বর্ষীয়ান বিএনপির এই নেতা দাবি করেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ তাদের অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে, শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষ এবারও তাদের অধিকার আদায় করবে।

এ সময় চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর যে দমন-পীড়ন অব্যাহত রেখেছে তার নিন্দা জানান এই বিএনপি নেতা। খালেদা জিয়াসহ গ্রেফতার সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান তিনি।

শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করলে কারখানা বন্ধের ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, শ্রমিকের মজুরি যা বাড়ে জিনিসপত্রের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়ে তার চেয়ে বেশি। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে দেশের আন্তর্জাতিক বাজার ধ্বংসের তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও শ্রমিকরা বিপদের মুখে পড়বে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচনে না গেলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জেলে নেয়ার ভয় দেখানো হয়েছিল গণঅধিকার পরিষদকে। নির্বাচনে নিতে সরকারবিরোধীদের ব্ল্যাকমেইল করে নির্বাচনের নাটক শুরু করেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল