শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণভবনে বন্দিজীবন যাপন করছি: প্রধানমন্ত্রী

করোনা মহামারিতে গণভবনে বন্দিজীবন কাটাচ্ছেন বলে এবার প্রকাশ্যে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, মহামারির শঙ্কায় পুরো সময়েই তিনি গণভবনেই অবস্থান করছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। করোনার প্রেক্ষাপটে এ বছর ভার্চুয়াল অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপনের আয়োজন করা হয়েছে জাতীয় সমবায় দিবসের। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, পুরো বিশ্বই আজ করোনা মহামারিতে আক্রান্ত। তাই সবার উচিত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা।

এ সময় নিজে সুরক্ষিত থেকে অন্যকে সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য সচেতনতাটুকু সবাইকেই মেনে চলার তাগিদ দিয়েছেন সরকার প্রধান।

শেখ হাসিনা জানান, করোনা মহামারির দ্বিতীয় একটা ঢেউ শুরু হয়েছে বিশ্বের অনেক জায়গায়। ইউরোপের অনেক দেশেই তো আবারো সবকিছু বন্ধ করে দিয়ে লকডাউন শুরু হয়েছে! আমরা বিষয়টাকে এখনো নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

বাংলাদেশে শীতকাল শুরু হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন কার্তিক মাস; সামনে শীত আরো বাড়বে। আর শীতেই কিন্তু এর প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে। কাজেই আপনাদের সবাইকে এই ব্যাপারে সুরক্ষিত থাকতেই হবে।

উল্লেখ্য, গেলো মার্চে দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই স্বাস্থ্য-ঝুঁকির বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার ইস্যুতে গণভবনের বাইরে কোথাও দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। মাঝে বাজেট অধিবেশন ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশনে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। সেই হিসেবে প্রায় নয় মাস ধরেই তিনি অনলাইন বা ডিজিটাল পরিসরে রাষ্ট্রীয় কার্যক্রম সারছেন গণভবন থেকেই।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক