শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাছে গাছে টিনের প্লেটে হাদিসের বাণী : জামায়াত-শিবিরের কাজ দাবি এলাকাবাসীর

গাছপালা ও বৃক্ষরাজির গায়ে টিনের প্লেটে হাদিসের বাণী ও কুরআনের আয়াত লিখে সেঁটে দেওয়া হয়েছে রাজশাহীর বিভিন্ন সড়কের পাশে। সেখানে লেখা রয়েছে বিভিন্ন স্লোগানও।

জামায়াত-শিবিরকর্মীরা রাতের আঁধারে গাছের ওপরের দিকে এমনভাবে টিনের প্লেটে লেখা এসব ধর্মীয় বাণী লাগিয়ে দিচ্ছেন। প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করতে না পেরে তারা বিশেষ এ কর্মসূচি গ্রহণ করছেন বলে জানান এলাকাবাসী।

আবার সড়কপথে চলতে গেলেই যেন এসব অক্ষর প্লেট সহজেই পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এলাকাবাসী জানিয়েছেন, রাতের আঁধারে একদল লোক এসব সড়কের দুই পাশের গাছগাছালিতে এসব টিনের প্লেট লাগাচ্ছেন পেরেক ঠুঁকে। মোটরসাইকেলে করে তারা ১০/১২ জন করে দলবেধে আসছেন আর ব্যাগ থেকে হাদীস কোরআনের বাণী লেখা প্লেটগুলো বের করে গাছের গায়ে সেঁটে দিচ্ছেন সমানে।

সঙ্গে দলীয় স্লোগান লেখা প্লেট লাগাচ্ছেন মাঝে মাঝে। রাজশাহী জেলাজুড়ে গত আগস্ট মাসে এসব প্লেট লাগাতে শুরু করে তারা। জেলাজুড়ে এই অভিনব কর্মসূচি চলছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

এলাকাবাসী আরও বলেন, এলাকার জামায়াত-শিবির নেতাকর্মীরাই এসব টিনের প্লেট গাছের গায়ে লাগাচ্ছেন। তারা দেখতে পেলেও ভয়ে কিছু বলতে পারছেন না। প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করতে না পেরে তারা বিশেষ এ কর্মসূচি গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, মোহনপুর থানার মোড় থেকে তানোরমুখী ১৫ কিলোমিটার কাশিমবাজার সড়কের দুই পাশের হাজারখানেক গাছে এ ধরনের টিনের প্লেট লাগানো হয়েছে।

প্রতিটি গাছের গায়ে কুরআন হাদিসের বিভিন্ন বাণীসংবলিত লেখা প্লেট পথচারীদের সহজেই চোখে পড়ে। কালো টিনের ওপর কোনটিতে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোনটিতে লেখা জাজাকাল্লাহু তা’আলা খাইরান, আস্তাগফিরুল্লাহ, কোনটিতে আলহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ ইত্যাদি।

তবে টিনের এসব প্লেটের নিচে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই। একইভাবে মোহনপুর বাগমারা-ভবানীগঞ্জ ও কামারপাড়া বাগমারা হাটগাঙ্গোপাড়া সড়ক ছাড়াও দাউকান্দি বাগমারা ভবানীগঞ্জ, দুর্গাপুর তাহেরপুর, পুঠিয়ার বিভিন্ন স্থানের সড়কের পাশে গাছগুলোতে এসব প্লেট লাগানো হচ্ছে।

বাগমারার ভবানীগঞ্জের বাসিন্দা এনামুল হক বলেন, আব্দুল বারী কাজী নামে বাগমারার এক জামায়াত নেতা ও তার অনুসারী জামায়াত-শিবির নেতাকর্মীরা ভবানীগঞ্জসহ আশপাশের সড়কে রাতের আঁধারে এসব প্লেট গাছে লাগাচ্ছেন।

এসব দোয়া দরুজ ও কুরআন হাদিসের বাণী লেখা প্লেট সড়কের গাছে লাগানোর পেছনে অবশ্যই জামায়াতের বিশেষ কোনো সাংগঠনিক এজেন্ডা আছে। এটা স্থানীয়ভাবে কেউ করছেন তাও মনে হয় না। কারণ জামায়াতের লোকেরা সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া কোনো কাজই করে না। কি উদ্দেশ্যে এসব প্লেট গাছে লাগানো হচ্ছে কেউ বলতে পারছেন না।

মোহনপুরের মৌগাছি গ্রামের দুরুল হোদা বলেন, জামায়াত-শিবিরের লোকেরা দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে আছে সব এলাকাতেই। এখন তারা হাদিস কুরআনের এসব দোয়া ও বাণীসংবলিত প্লেট লাগিয়ে মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে পক্ষে টানার চেষ্টা করছেন। কারণ ধর্মীয় লেবাসের আড়ালে জামায়াতের সন্ত্রাস সহিংসতা মানুষ দেখেছেন। আর এ কারণে সংগঠনটির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে এখন আর নেই।

রাজশাহীর মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এই ধরনের বিষয় তিনি লোকমুখে শুনে খোঁজ নিয়েছেন। তবে কারা এসব প্লেট গাছে লাগাচ্ছেন তা শনাক্ত করা যায়নি।

আরও খোঁজ নেওয়া হচ্ছে। যদি বিশেষ কোনো সংগঠন এসব কোনো বিশেষ উদ্দেশ্যে করেন তা হলে সমস্যা। আর কেউ যদি নিতান্তই ধর্মীয় বাণী প্রচারের উদ্দেশ্যে করেন সেটি ভিন্ন বিষয়।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান